এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রেজোয়ানা চৌধুরী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আনজুম সোহানিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।
তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।