রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ মিয়া এ কথা জানান।
গত ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার দলটির তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না। তার ওই বক্তব্যের বিষয়ে ডিএমপি কর্মকর্তা বলেন, বক্তব্যটি কেন দেওয়া হয়েছে তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা নেবেন বলে জানান তিনি।
তোফায়েল আহমেদ মিয়া বলেন, রাজধানীতে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে ডিসেম্বর ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলেও জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জাহিদ হাসান ইমন নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা বিস্ফোরক তৈরির উপকরণ ও মুখোশ বিভিন্ন মিছিল এবং নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীর বক্তব্য, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
রাজধানীর নাশকতা তদন্তে এনসিপি নেতার বক্তব্যও খতিয়ে দেখছে ডিএমপি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪১:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪১:৪৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর