ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার অপরিবর্তিত, মূল্যস্ফীতি নিয়ে সতর্কতা

মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে থাকায় আপাতত নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:৩৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:৩৫:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার অপরিবর্তিত, মূল্যস্ফীতি নিয়ে সতর্কতা ছবি— সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় দেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬ ২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে এখনো বেশি। ফলে বিদ্যমান নীতি সুদহার আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নেয় মুদ্রানীতি কমিটি।

 

সভায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি দেশে জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

 

এসব পরিস্থিতির প্রভাব এবং বিশেষ করে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচক বা সিপিআই ভিত্তিক মূল্যস্ফীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

 

এর আগে গত জুলাইয়ে নীতি সুদহার কমিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই সিদ্ধান্তের পর এবার সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক।

 

মুদ্রানীতি কমিটির সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।