ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে; এর আগে এপ্রিলে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:০৭:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত
চলতি বছরের এপ্রিলে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি দেশে আসবে ২০৩১ সালে। আর শেষ উড়োজাহাজটি হাতে পাওয়ার কথা ২০৩৫ সালে।
 
এরপর বোয়িংয়ের সঙ্গে আরও চুক্তির কথা প্রকাশ্যে আসে ওয়াশিংটন থেকে। গেল আগস্টে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নতুন করে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেই পোস্টে উড়োজাহাজের সংখ্যা এবং কবে চুক্তি হবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ ‍উর রহমান জানান, প্রধানমন্ত্রীর চলতি নিউইয়র্ক সফরেই এই চুক্তি সই হতে পারে।
 
তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে এটা প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জেনেছি, তথ্য এটুকুই আছে।
 
তবে স্টার নিউজকে বিমানের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বুধবার নিউইয়র্ক সময় বিকাল ৪টা ১৫ মিনিটেই চুক্তি সই হবে। যাতে বোয়িং থেকে কেনা হবে, আরও ১১টি উড়োজাহাজ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে এতে সই করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বোয়িংযের গ্লোবাল প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন। এই বিষয়টি সামনে রেখে নিউইয়র্কে গেছেন, বিমানের চেয়ারম্যান রুবি এ হোসেন।
 
তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, দাম, অর্থায়ন পদ্ধতি এবং সরবরাহের সময়সূচি এখনও জানা যায়নি। আগামী মাসে এয়ারবাসের সঙ্গেও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যেখানে এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে পারে বাংলাদেশ।
 
বর্তমানে ১৯টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরমধ্যে ১৪টি বোয়িং ও বাকি ৫টি কানাডার কোম্পানির উৎপাদিত উড়োজাহাজ ড্যাশ-এইট।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।