লাঙলকোটের সাবেক পৌর মেয়রসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
প্রতীকী ছবি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা জেলার লাঙলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন, কুমিল্লা জেলার লাঙলকোট খাটাচৌ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান বাড়ি এলাকার সমছুদ্দীন কালু ও ঢালুয়াবাজার বড় বাড়ি এলাকার ইউসূফ ভূইয়া।
দুদকের আবেদন সূত্রে জনা যায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।