দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভাষা শিক্ষার আড়ালে দেশটির অবৈধ কার্যকলাপ এবং স্বীকৃত কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী আচরণের জেরে কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়।
সংস্থাটিরতথ্য মতে, ইরানের আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনার লাইসেন্স সংগ্রহের জন্য আইনি কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে বছরের পর বছর ধরে ‘ভাষা শিক্ষার আড়ালে’ তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রটি ‘ভাষা শিক্ষার নাম ব্যবহার করে ইরান ও ইসলামি সংস্কৃতির পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি দেশের মেধাবীদের শনাক্ত করা, তাদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং দেশত্যাগে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ইরানের এই পদক্ষেপের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মাসে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপের’ অভিযোগে ফরাসি কূটনীতিকদের বিরুদ্ধে ইরান অনুরূপ পদক্ষেপ নেওয়ার পর ফ্রান্স ইরানি কূটনীতিকদের বহিষ্কার করেছিল।