ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইরানের অধিকার স্বীকারের দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪৪:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ ছবি সংগৃহীত

ইরানের শর্ত ও জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শর্তগুলো পূরণ, ইরানি জনগণের অধিকার স্বীকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগের অবস্থায় ফিরে যাওয়া বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ নেই।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। জবাবে তেহরানও মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী দেশগুলোর ওপর হামলা চালায়।

চলতি বছরের জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হয়। এতে সামরিক অভিযান স্থগিত এবং হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা ছিল। তবে প্রণালিতে নৌচলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিরোধের জেরে পরে চুক্তিটি ভেস্তে যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।