ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না সাংবাদিকরা

সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় ও জব্দ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪২:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না সাংবাদিকরা ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণার একদিন পর সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় ও জব্দ করা হয়।

এর আগে শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগে সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। আরও সংবাদমাধ্যমের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি।\\

শনিবার সিএনএনের প্রতিনিধি বেটসি ক্লেইন, এমএস নাওয়ের আকায়লা গার্ডনার ও পলিটিকোর চেয়েন হাসলেট হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা জানান, তাদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় করা হয়েছে। পরে কয়েকজনের ব্যাজ জব্দ করা হয়।

সিএনএন, এমএস নাও ও পলিটিকো বলেছে, তারা সংবাদ সংগ্রহের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সমালোচনা করেছে। সংগঠনটির সভাপতি জ্যাকুই হাইনরিশ বলেন, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়াকে প্রবেশাধিকার বাতিলের ভিত্তি করা হলে ভবিষ্যতে অন্য সংবাদমাধ্যমও একই পরিস্থিতির মুখে পড়তে পারে।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছিল। আদালতের হস্তক্ষেপের পর তা পুনর্বহাল হয়। দ্বিতীয় মেয়াদে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গেও হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিয়ে আইনি বিরোধ চলছে। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।