ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ৭ শর্ত

যুদ্ধ বন্ধ, জব্দ সম্পদ ছাড় ও নৌ অবরোধ প্রত্যাহারের দাবি; ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৩৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:৩৫:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ৭ শর্ত ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তবে তিনি সাতটি শর্তের সবগুলো প্রকাশ করেননি। কাতারের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

রেজাই আলাদাভাবে যুদ্ধ বন্ধে ইরানের তিনটি দাবি তুলে ধরেছেন। এগুলো হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংকট থেকে বের হতে চাইলে ইরানের অধিকার ও শর্ত মেনে নিতে হবে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা আবার শুরু করবেন কি না, সে বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে কাতার ও পাকিস্তান দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগে মধ্যস্থতা করছে।

রেজাই দাবি করেছেন, নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা বিবেচনায় ইরান সামরিক প্রস্তুতিও জোরদার করেছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া প্রস্তুত রয়েছে। তবে এসব সামরিক দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পারমাণবিক নীতি নিয়ে রেজাই বলেন, ইরান এখনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পদক্ষেপের ওপর ভিত্তি করে দেশটির অবস্থান পরিবর্তিত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। 

 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।