ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

বাংলা কিউআর পেমেন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ডিজিটাল লেনদেন সহজ করতে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:২৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:২৫:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
বাংলা কিউআর পেমেন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ছবি: সংগৃহীত
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।
 
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
 
 
সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডভিত্তিক যেকোনো পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এর অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই তারিখ থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের সার্কুলারের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
 
নতুন নির্দেশনায় সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান—যেমন বিকাশ, নগদ ও রকেট—পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ সালের সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।
 
 
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শুধু বাংলা কিউআর স্ক্যান নয়, কিউআর কোডের ছবি আপলোড করেও যেন পেমেন্ট করা যায়, সে ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
 
একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।
 
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।