ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, জড়িত তিনজন: পুলিশ

সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও জড়িতদের তথ্য পায় পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:১৯:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, জড়িত তিনজন: পুলিশ ছবি সংগৃহীত

কুমিল্লায় আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। রোববার (২০ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে তিনি জানান, বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে সেখানে নেওয়ার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আইফোন ছিনিয়ে নেওয়ার সময় অপ্রতিম বাধা দিলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম নামের আরও একজনকে আটক করা হয়েছে। অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।