ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

কদমতলীতে পার্ক করা বাসে আগুন, হতাহত নেই

শান্ত ফিলিং স্টেশনের পাশে ঠিকানা পরিবহনে আগুন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
কদমতলীতে পার্ক করা বাসে আগুন, হতাহত নেই ছবি সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় শান্ত ফিলিং স্টেশনের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঠিকানা পরিবহনের ওই বাসে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশের মেইন রোডে এ ঘটনা ঘটে।
 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশের এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, বাসটি মেইন রোডে পার্ক করা ছিল। এ সময় বাসের চালক ঘুমিয়ে ছিলেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
 

পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।