রাজধানীর মিরপুর অরিজিন্যাল-১০ এলাকায় বাসায় কেউ না থাকার সুযোগে ঢুকে ৯ ভরি স্বর্ণের গহনা, রূপার অলঙ্কার ও নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা চুরি করেছে এক ব্যক্তি। পুরো ঘটনা ধরা পড়েছে বাসার সিসিটিভি ক্যামেরায়।
বাসার মালিক জানান, জরুরি কাজে তিনি বাইরে ছিলেন। বাসায় কেউ না থাকার বিষয়টি নজর রেখে নিশ্চিত হয়েই চোর ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে (১৯ সেপ্টেম্বর) রাত ৩টা ১৭ মিনিটে মূল গেটের দেয়াল টপকে ওই ব্যক্তি বাসার ভেতরে প্রবেশ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মূল ভবনের কেচিগেটের পাশের ছোট গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে সে। এরপর অল্প সময়ের মধ্যেই বাসার মূল দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে স্বর্ণ ও রূপার অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরপুরে বাসায় ঢুকে ৯ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা চুরি
মিরপুর অরিজিন্যাল-১০ এলাকায় বাসায় কেউ না থাকার সুযোগে ঢুকে ৯ ভরি স্বর্ণ, রূপার অলঙ্কার ও সাড়ে ৪ লাখ টাকা চুরি করেছে এক ব্যক্তি।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫৯:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:০২:০২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর