ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে ভোলাহাট উপজেলার তাবলীগ জামাতের সাথী-সঙ্গী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকেও মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন, ছুম্মা আমিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী আফজাল হোসেনের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা, বেলা ৩টায় সুরানপুর হাফেজিয়া নূরানী ও কওমি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম হাজী আফজাল হোসেন মোঃ মাসুদ রানা (Md Masud Rana)-এর বাবা।