ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

কুষ্টিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতালে হামলা

স্বজনদের ভাঙচুরে দুই চিকিৎসক আহত, পরিস্থিতি স্বাভাবিক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০১:১৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০১:১৮:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
কুষ্টিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতালে হামলা ছবি সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চিকিৎসক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 

জরুরি বিভাগে চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন এবং জরুরি বিভাগ ও মেডিকেল অফিসারের কক্ষে ভাঙচুর চালান। এ সময় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া আহত হন।
 

ডা. জান্নাতুল রিয়া বলেন, পরীক্ষা করে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়ার বিষয়টি স্বজনদের জানানো হলে তারা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা করেন।
 

তিনি বলেন, প্রিয়জন হারানোর ঘটনায় স্বজনদের কষ্টের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়।
 

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

তবে এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।