ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সরকারি চাকরি আইন দ্বিতীয়বার সংশোধন: আন্দোলনে অংশ নিলে চাকরি থেকে বরখাস্তের বিধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:০৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:০৩:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
সরকারি চাকরি আইন দ্বিতীয়বার সংশোধন: আন্দোলনে অংশ নিলে চাকরি থেকে বরখাস্তের বিধান
সরকারি চাকরি আইন, ২০১৮-এর দ্বিতীয়বার সংশোধিত একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে এ অধ্যাদেশ জারি করা হয়।
 
‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে পরিচিত এ নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি নিজে আইন লঙ্ঘন করে অন্য কোনো সরকারি কর্মচারীর কাজে বাধা দেন বা তাকে কাজ থেকে বিরত রাখেন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারীকে বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে।
 
আইনজীবীরা মনে করছেন, যদিও অধ্যাদেশে সরাসরি 'আন্দোলন' শব্দটি ব্যবহার করা হয়নি, তবে এর ভাষায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, এটি সরকারি চাকরিতে আন্দোলন বা কর্মবিরতির মতো কার্যক্রম নিরুৎসাহিত করতেই প্রণীত। এতে পরিষ্কারভাবে বলা হয়েছে, কর্মস্থলে বিশৃঙ্খলা বা অন্যকে কর্মে বাধা দেওয়ার ঘটনা ঘটলে, কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।