কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন সফরের আগে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।
চো হিউন বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনা করা হচ্ছে। যে সিদ্ধান্তই নেওয়া হোক, আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং হরমুজ দিয়ে অবাধ বাণিজ্যিক নৌ চলাচলকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়াকে পাশে পেতে চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান।
এ অবস্থায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন চো হিউন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা ও বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হতে পারে।
হরমুজে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া
হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:২৮:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:২৮:৪১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর