ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যরাতে রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

যান্ত্রিক ত্রুটির প্রাথমিক ধারণা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:০৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:০৪:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
মধ্যরাতে রাজধানীতে পার্কিং করা বাসে আগুন ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বসিলা রোডে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে হঠাৎ পার্কিং করা বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয়রা নিশ্চিত নন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বসিলা রোডে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১।
 

তিনি জানান, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

তবে আগুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।