আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান; সকাল ১১টায় ফল প্রকাশের সময় নির্ধারণ।
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৮:৪০:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৮:৪০:২৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি সংগৃহীত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
অনলাইনে ফলাফল জানতে শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ ছাড়া মোবাইল ফোন থেকে নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
অন্যদিকে, প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।