ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের নাম না থাকলে কেনেডি সেন্টার বন্ধের হুমকি

কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা যাবে না বলে আদালতের রায়ের পর প্রতিষ্ঠানটি বন্ধ রাখার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৬:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ট্রাম্পের নাম না থাকলে কেনেডি সেন্টার বন্ধের হুমকি ছবি সংগৃহীত

য়াশিংটনের বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা না হলে সংস্কারকাজ হবে না এবং প্রতিষ্ঠানটি বন্ধই থাকতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার ভবনে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগে নিষেধাজ্ঞা দেওয়ার পর এ অবস্থান জানান তিনি।

ট্রাম্পের মনোনীত বোর্ড একই দিন কেন্দ্রটি সংস্কারের জন্য তাৎক্ষণিকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আদালতের রায় বহাল থাকলে কেনেডি সেন্টারের পুনর্গঠন ও সংস্কার হবে না। এদিকে, কেনেডি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিচারক কুপার কেনেডি সেন্টারের ভবন থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছিলেন। নতুন রায়ে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বোর্ড সেখানে ট্রাম্প বা অন্য কারও নামে কোনো স্মারক স্থাপন করতে পারবে না।

১৯৬৩ সালে নিহত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।