ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার কত

আন্তব্যাংকে ডলার ১২৩ টাকা ১৬ পয়সায় লেনদেন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০২:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০২:০৭:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার কত ছবি সংগৃহিত
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ আন্তব্যাংক বাজারে প্রতি মার্কিন ডলার ১২৩ টাকা ১৬ পয়সায় লেনদেন হচ্ছে। সম্প্রতি ডলারের দাম কিছুটা কমে আসায় আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের শুরুতে আন্তব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। পরে দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় ওঠে। বর্তমানে তা কমে ১২৩ টাকা ১৬ পয়সায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন বৈদেশিক মুদ্রার সর্বনিম্ন বিনিময় হার হিসেবে প্রতি ইউএস ডলার ১২৩ টাকা ১৬ পয়সা, ইউরো ১৪২ টাকা ৮৪ পয়সা এবং পাউন্ড ১৬৬ টাকা ৪৮ পয়সা নির্ধারিত রয়েছে। এ ছাড়া প্রতি কানাডিয়ান ডলার ৮৮ টাকা ৭৭ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ২৮ পয়সা, চায়নিজ ইয়েন ১৮ টাকা ৩৫ পয়সা এবং সিঙ্গাপুরি ডলার ৯৭ টাকা ১৯ পয়সায় বিনিময় হচ্ছে। ভারতীয় রুপির দর ১ টাকা ২৮ পয়সা এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর ৩০ টাকা ৩৪ পয়সা। অন্যদিকে প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৯১ পয়সা, কাতারি রিয়াল ৩৩ টাকা ৮৫ পয়সা, কুয়েতি দিনার ৩৯৯ টাকা ৯২ পয়সা এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ৩৩ টাকা ৬২ পয়সায় লেনদেন হচ্ছে। আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও আনুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান আগের তুলনায় কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ডলারের দাম বাড়লেও বর্তমানে তা কিছুটা কমে এসেছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল হওয়ায় যেকোনো সময় এতে পরিবর্তন হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।