ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় শিশুদের ওপর হামলায় ঘুড়ি ওড়ানোর ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে

গাজ্জা উপত্যকায় শিশুদের খেলাধুলা ও ঘুড়ি ওড়ানোর বিষয়টিকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রাখার তীব্র সমালোচনা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:০০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:০০:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
গাজায় শিশুদের ওপর হামলায় ঘুড়ি ওড়ানোর ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ছবি: সংগৃহীত
গাজ্জা উপত্যকায় শিশুদের উপর হত্যাকাণ্ড চালাতে ঘুড়ি ওড়ানোকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরাইল বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
 
রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ মন্তব্য করেন।
 
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দেন, ইসরাইলের দিকে বেলুন ও ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে গুপ্তহত্যা অভিযান আরও জোরদার করা হবে এবং গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হবে।
 
কাসেম বলেন, “মনগড়া অজুহাতের ভিত্তিতে দেওয়া এসব হুমকি আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও লঙ্ঘন অব্যাহত রাখার ন্যায্যতা তৈরির চেষ্টা। শেষ পর্যন্ত এর মাধ্যমে গাজ্জা উপত্যকার শিশুদেরই হুমকির মুখে ফেলা হচ্ছে।”
 
তিনি আমেরিকার প্রশাসন, মধ্যস্থতাকারী ও গ্যারান্টর দেশগুলো এবং বোর্ড অব পিসের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লাগামহীন আগ্রাসন বন্ধ করায় এবং যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা থেকে বিরত রাখে।
 
গাজ্জায় শিশুরা খেলাধুলা ও বিনোদনের জন্য ঘুড়ি ওড়ায়, বিশেষ করে বাস্তুচ্যুতদের শিবিরগুলোতে। এসব ঘুড়ির কিছু দড়ি ছিঁড়ে যাওয়ার পর বাতাসের প্রবাহে ভেসে গাজ্জা উপত্যকার সীমান্তবর্তী ইসরাইলি এলাকায় পৌঁছে যায়।
 
ইসরাইল যেটিকে ঘুড়ি ওড়ানোর ঘটনা হিসেবে বর্ণনা করছে, তা নিয়ে ইসরাইলি দখলদারদের এসব দাবি ও হুমকিকে বিপজ্জনক বলে সতর্ক করেছেন কাসেম।
 
তিনি বলেন, এগুলো মূলত বাস্তুচ্যুতদের শিবিরে শিশুদের ব্যবহৃত খেলনা।
 
সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।