ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫০ হেক্টর আমন ধানক্ষেত প্লাবিত

বৃষ্টিপাত না হওয়ায় দুপুরের পর থেকে পানি কমতে শুরু করায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:৩০:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫০ হেক্টর আমন ধানক্ষেত প্লাবিত ছবি: সংগৃহীত
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল। এতে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর সদ্য রোপিত আমন ধানক্ষেত তলিয়ে গেছে। তবে বৃষ্টিপাত না থাকায় দুপুরের পর থেকে পানি কমতে শুরু করায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কমছে।

রোববার রাত থেকে ভারতের পাহাড়ি ঢলের পানি হাওড়া নদী দিয়ে আখাউড়ার বিভিন্ন খালে প্রবেশ করতে শুরু করে। এর ফলে উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। তবে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় আজ দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওড়া নদীর পানি বর্তমানে বিপদসীমার তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জানায়, পাহাড়ি ঢলের পানি বাড়ার কারণে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের আংশিক এলাকার অন্তত ২৫০ হেক্টর সদ্য রোপিত ধানি জমি তলিয়ে গেছে। এছাড়া, আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালের পানি উপচে পড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেশ কিছু ঘরবাড়ির উঠানেও পানি প্রবেশ করেছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপণ করা হয়েছিল। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত বলেন, নতুন করে আর ভারী বৃষ্টি না হলে দ্রুতই এই পানি নেমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানিয়েছেন, কিছু ফসলি জমি প্লাবিত হলেও সার্বিক বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই এবং প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।