কমলাপুরে যাত্রীর পকেট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক
বাস থেকে নামার সময় পকেটে হাত দেওয়ার অভিযোগ, পুলিশে হস্তান্তর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০২:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০২:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৩ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর কমলাপুরে এক যাত্রীর পকেট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মোহাম্মদ রাশেদ নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ২৪ আগস্ট দুপুরে বলাকা বাস থেকে এক যাত্রী নামার সময় এ ঘটনা ঘটে।
ট্রাফিক সবুজবাগ ট্রাফিক জোন সূত্র জানায়, বাস থেকে নামার সময় ওই যাত্রীর পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন রাশেদ। এ সময় স্থানীয়দের সহায়তায় কমলাপুর ১ এলাকায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্ট তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর পালানোর চেষ্টা করেছিলেন রাশেদ। পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।