ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুল ফিডিং নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর হামলা

স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:৩৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:৪০:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
স্কুল ফিডিং নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর হামলা ছবি সংগৃহিত
মাদারীপুরের কালকিনি উপজেলায় স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ নিয়ে বিরোধের জেরে এক সহকারী শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে প্রায় দুই মাস ধরে শয্যাশায়ী রয়েছেন ১৫৮ নম্বর চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজন। এ ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন বা স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি আক্তারের সঙ্গে সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের বিরোধ তৈরি হয়। গত ২ জুলাই স্কুল ছুটির পর পশ্চিম আলীপুরের খেয়াঘাট এলাকায় রাজনের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে লিপি আক্তারের ভাই মিলন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

হামলায় রাজনের দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ওই রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসার পর ব্যয় বহন করতে না পেরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। বর্তমানে তিনি বিছানায় রয়েছেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভুক্তভোগী শিক্ষক ইমাম হোসেন রাজনের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে প্রতিবাদ করায় তার সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে তার ভাই ও সহযোগীরা হামলা চালিয়ে দুই পা ভেঙে দেয় বলে দাবি করেন তিনি। তবে হামলার সঙ্গে নিজের ও ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন লিপি আক্তার। তার দাবি, ঘটনাস্থলে না গিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে মনগড়া প্রতিবেদন দিয়েছেন।

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে বলেও জানান তিনি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম জানান, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। ভুক্তভোগীর বাবা মাজেদ আলী শিকদারের করা মামলায় লিপি ও তার ভাইসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা বর্তমানে উচ্চ ও নিম্ন আদালত থেকে জামিনে রয়েছেন। মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহী জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।