ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই

প্রবল স্রোতের কারণে ঘটল দুর্ঘটনা, ২১ জন ক্রু নিরাপদে আছেন; তেল নিঃসরণ বা পরিবেশ দূষণ ঘটেনি বলে জানাল বন্দর কর্তৃপক্ষ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৬:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৬:১১:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই ছবি সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা অ্যাঙ্করেজ অংশে নোঙর করা একটি জাহাজকে ধাক্কা দিয়েছে পণ্যবাহী একটি জাহাজ।
 
তবে জাহাজ দুটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
 
তিনি রোববার দুপুরে বলেন, “শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা নোঙর করে রাখা অন্য জাহাজ এমভি জাহাব জাহানের সামনের অংশে স্পর্শ করে।
 
“তবে এতে কেউ হতাহত হয়নি। জাহাজে পানি প্রবেশ করেনি। পরিবেশ দূষণের কোনো ঘটনাও ঘটেনি।”
 
ঘটনার পরপরই জাহাজ দুটিকে আলাদা স্থানে নোঙর করা হয় বলে জানান তিনি।
 
বর্তমানে নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানান বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
 
জাহাজ দুটিতে মোট ২১ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন।
 
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১২টায় বন্দরের জলসীমায় ৩৩ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ এর সঙ্গে নোঙ্গর করে রাখা জাহাজ (বাল্ক ক্যারিয়ার) এমভি সানশাইনের সংঘর্ষ হয়।
 
এতে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে ফাটল দেখা দিলেও কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
 
তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইককে ঘটনাস্থলে রেখেই মেরামত কাজ চলছে।
 
অন্যদিকে ৩ অগাস্ট দুপুর সোয়া ২টার দিকে বন্দরে ঢোকার সময় অদূরে কর্ণফুলী মোহনার কাছে আটকা পড়েছিল মাল্টার পতাকাবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস।
 
বন্দরের কর্মকর্তারা সেদিন জানিয়েছিলেন, ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটিতে ‘যান্ত্রিক ত্রুটি’ দেখা গিয়েছিল। ‘স্টিয়ারিং বিকল হওয়ায়’ সেটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খায়। এরপর জাহাজটি কর্ণফুলীর মোহনা সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়।
 
চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় স্টিয়ারিং গিয়ারে ত্রুটি থাকার কথা গোপন করার অভিযোগে ১১ অগাস্ট ‘এমভি সিএনসি ইউরেনাস’ এর মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।