ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি

ইহুদি ধর্মীয় উৎসব ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের বিদ্যমান স্থিতাবস্থা ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইলি সরকার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:৩২:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি ছবি: সংগৃহীত
আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরিমা সাবরি অভিযোগ করেছেন, ইহুদি ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সরকার আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিদ্যমান আল-আকসার স্থিতাবস্থা ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 
শায়খ সাবরি বলেন, আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ও এর আশপাশে অবৈধ দখলদার ইসরাইলের কর্মকাণ্ড এখন আর শুধু মৌসুমি ধর্মীয় সফরের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এগুলো ক্রমেই একটি বৃহত্তর রাজনৈতিক প্রচেষ্টার অংশ হয়ে উঠছে। তার ভাষায়, এর মাধ্যমে জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
 
তথাকথিত ‘ইয়োম কিপ্পুর’ চলাকালে সাবরি এসব মন্তব্য করেন। এর আগে শনিবার সন্ধ্যায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম প্রাচীর ও এর কাছের সুড়ঙ্গগুলো পরিদর্শন করেন।
 
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, রোববার ইসরাইলি পুলিশের সুরক্ষায় শত শত ইহুদি দর্শনার্থী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কেউ কেউ সেখানে নামাজ ও ধর্মীয় আচার পালন করেন।
 
গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সাবরি বলেন, ইহুদি ধর্মীয় উৎসবের সময় নেতানিয়াহু, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এবং ইসরাইলের অন্যান্য কর্মকর্তার পুরোনো শহর ও আল-আকসার আশপাশের এলাকায় সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এসব সফরের ঘোষিত ধর্মীয় প্রেক্ষাপটের বাইরেও এর রাজনৈতিক প্রভাব রয়েছে।
 
তিনি বলেন, এসব উপস্থিতির মাধ্যমে জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের নিয়ন্ত্রণকে একটি প্রতিষ্ঠিত বাস্তবতা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
 
সাবরি আরও বলেন, তার প্রধান উদ্বেগ শুধু ইহুদি দর্শনার্থীর সংখ্যা বাড়ানো কিংবা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের বিষয় নয়। বরং তার উদ্বেগ হলো এমন একটি ধীরগতির প্রক্রিয়া, যার মাধ্যমে আগে ব্যতিক্রমী হিসেবে বিবেচিত কর্মকাণ্ডগুলো ধীরে ধীরে নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হতে পারে। একপর্যায়ে এসব কর্মকাণ্ডকে নতুন একটি স্থিতাবস্থার অংশ হিসেবেও প্রতিষ্ঠা করা হতে পারে।
 
তিনি অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ ধাপে ধাপে এগোনোর একটি কৌশল অনুসরণ করছে। প্রথমে পুলিশি সুরক্ষায় সীমিত পরিসরে কিছু কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হচ্ছে। পরে সেগুলো আরও ঘন ঘন ও ব্যাপকভাবে পরিচালনার সুযোগ তৈরি করা হচ্ছে।
 
সাবরি আরও বলেন, দর্শনার্থীদের প্রবেশ থেকে প্রকাশ্যে নামাজ আদায় এবং ইহুদিদের ধর্মীয় উপাসনার জন্য নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণের দাবিতে যে অগ্রগতি দেখা যাচ্ছে, তা শেষ পর্যন্ত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিচালনাকারী ঐতিহাসিক ও আইনগত ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে।
 
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।