ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

নিউইয়র্কে জাতিসংঘের বিশ্বমঞ্চে অভিষেক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের; সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:০৯:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে ছবি: সংগৃহীত
পর্দা উঠেলো নিউইয়র্কে বিশ্বমঞ্চের। বিশ্বকূটনীতির এই কেন্দ্রে অভিষেক হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেখানে জড়িয়ে আছে তার বাবা-মায়ের স্মৃতিও।
 
যুক্তরাষ্ট্রের সময় সকাল ৯টায় শুরু হয় জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী আয়োজন। এত, বাংলাদেশের ১৮ কোটি মানুষের বার্তা নিয়ে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান।
 
এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রাতরাশে অংশ নেন তিনি।
 
পরে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান।
 
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক।
 
তিনি বলেন, এই মিটিংয়ের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে যে পার্টনারশিপ, যে রিলেশনশিপ সেগুলো আলোচনা হয়েছে। তেল, গ্যাস সাপ্লাই চেইন ইত্যাদির কারণে, সেখানে বিশ্বব্যাংকের রোল কি থাকবে, সেখানে বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে এবং সাপোর্ট দেবে। আমাদের যে ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি সেটা অব্যাহত রাখতে হবে। সেটা যাতে সাপ্লাই চেইনের কারণে ব্যাহত না হয়, এটা নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক কাজ করবে।
 
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।