ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

এলপি গ্যাসের সংকট নেই, দাবি তথ্য উপদেষ্টার

আমদানিকারকদের তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১৬:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
এলপি গ্যাসের সংকট নেই, দাবি তথ্য উপদেষ্টার ছবি সংগৃহিত
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেশে গ্যাসের সংকট নেই বলে জানানো হয়েছে। এর আগে সোমবার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকেও তারা দেশের এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে বলে আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এগিয়ে নেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার আগের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে এবং সহিংসতা আগের তুলনায় অনেক কমেছে। সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।