ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে ঝুঁকিতে বাঁধ, আতঙ্কে হাজার পরিবার

তীব্র স্রোতে ২০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত; ঝুঁকিতে বসতবাড়ি, আবাদি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৬:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে ঝুঁকিতে বাঁধ, আতঙ্কে হাজার পরিবার ছবি সংগৃহিত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে তীররক্ষা বাঁধের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। কাঁচকোল বাজার থেকে পুঁটিমারী পর্যন্ত প্রায় ৬০০ মিটার এলাকায় নদীর স্রোত বাঁধ ঘেঁষে প্রবাহিত হওয়ায় চার দফায় প্রায় ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, গত জুলাই থেকে ওই এলাকায় বাঁধের পাশ দিয়ে তীব্র স্রোত বইছে। কাঁচকোল বাজারের উত্তরে সড়কটারি এলাকায় জুলাই মাসে ১২০ মিটার অংশে ধস নামে। এরপর গত তিন সপ্তাহে কাঁচকোল বাজারের কাছে দুটি স্থান এবং কেডি ওয়ারি স্কুলসংলগ্ন ক্রসবাঁধের মাথায় প্রায় ৮০ মিটার অংশের কংক্রিটের ব্লক ধসে পড়ে। পাউবো জানিয়েছে, বাঁধের পাশে নদীর গভীরতা বাড়ার পাশাপাশি ঘূর্ণিস্রোত তৈরি হওয়ায় ভাঙন তীব্র হচ্ছে। জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হলেও নদীর অতিরিক্ত গভীরতার কারণে তা পর্যাপ্ত ফল দিচ্ছে না। জরুরি ভিত্তিতে ছয় হাজার জিও ব্যাগের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীর পূর্বদিকে ভট্রিভিটা ও চর বড়ভিটা এলাকায় চর জেগে ওঠায় ব্রহ্মপুত্রের মূল স্রোত বাঁধের দিকে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকি বেড়েছে। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে ১১টি গ্রামের প্রায় এক হাজার পরিবার ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে শত শত একর আবাদি জমি, তিনটি বিদ্যালয়, একটি মাদরাসা ও বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি চিলমারী উপজেলা সদরেও পানি ঢোকার শঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, বাঁধের দুই পাশে আরও প্রায় ৩০০ পরিবার বসবাস করছে। তাদের অনেকেই আগে নদীভাঙনের শিকার হয়েছেন। বাঁধ রক্ষায় নদীর জেগে ওঠা চরসংলগ্ন এলাকায় ড্রেজিং করে স্রোতের গতিপথ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, ২০১৮ সালে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় কংক্রিটের ব্লক দিয়ে বাঁধ সুরক্ষিত করা হয়েছিল। তবে দীর্ঘদিন সংস্কার ও খনন না হওয়ায় বাঁধের বিভিন্ন অংশ আবার ঝুঁকিতে পড়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, কাঁচকোল এলাকায় নদীর গভীরতা কোনো কোনো স্থানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ মিটারের বেশি। তীর ঘেঁষে অতিরিক্ত গভীরতার কারণে বারবার ধস নামছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থায়ীভাবে বাঁধ সংস্কারের জন্য ডিপিপি বা প্রকল্প প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে শুকনো মৌসুমে কাজ বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।