আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে যেসব ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেসব বিষয়ে গণভোট আয়োজন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির তৃতীয় সভায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেওয়া হয়। সভা শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।
এর আগে ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার প্রস্তাব থাকলেও তারা নাম দেয়নি এবং কমিটি প্রত্যাখ্যান করে।
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
বিল পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের আয়োজন হবে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর