ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

লেদার ও ফুটওয়্যার শিল্পে অগ্রাধিকার দেবে সরকার

কর্মসংস্থান বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর, এআই ও রোবটিক্সে প্রশিক্ষণের উদ্যোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:০৬:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
লেদার ও ফুটওয়্যার শিল্পে অগ্রাধিকার দেবে সরকার ছবি সংগৃহীত

লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পকে আগামী দিনে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, লেদারভিত্তিক শিল্পখাতগুলো সম্মিলিতভাবে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এ কারণে এসব খাতকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উৎপাদন খাতে বিনিয়োগের অন্যতম বড় সুবিধা হলো তুলনামূলক কম পুঁজিতে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে দক্ষ জনবল গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেবে বিটাক।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়নে বিটাকের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার কারণে এসব প্রশিক্ষণার্থী কর্মক্ষেত্রে ভালো করছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।