বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসূচিতে জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও ছিল।
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:২৮:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:২৮:১৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর