ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

কুমিল্লায় একই দিনে বাবা মাকে হারাল দুই ছেলে দুই মেয়ে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০১:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০১:১২:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন সংগৃহীত ছবি
 

কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রী। মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বামী ও স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই কবরে তাদের দাফন করা হয়।
 

মৃতরা হলেন রাণীচড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার ৬১ এবং তার স্ত্রী সালেহা বেগম ৫৬। আব্দুস সাত্তার মাধ্যমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সোমবার ১০ আগস্ট বিকালে হৃদরোগে আক্রান্ত হন আব্দুস সাত্তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

মঙ্গলবার সকালে আব্দুস সাত্তারের মরদেহ বাড়িতে আনা হয়। বাদ জোহর জানাজার সময় নির্ধারণ করে কবর খোঁড়াসহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। জানাজার প্রায় পাঁচ মিনিট আগে স্বামীর মৃত্যুতে শোকাহত সালেহা বেগম ঘরের ভেতর পরিবারের সদস্যদের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।
 

একই সময়ে বাবা ও মাকে হারিয়ে তাদের দুই ছেলে ও দুই মেয়ে শোকে ভেঙে পড়েছেন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, স্বামীর মৃত্যুর পর সালেহা বেগম গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় মাঠে আব্দুস সাত্তার ও সালেহা বেগমের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই কবরে তাদের দাফন করা হয়।
 

মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম প্রধান বলেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রীরও মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।