ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

এসএসসিতে দেশের সব ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ ৫ পেল ৬০৭ জন

এসএসসিতে ক্যাডেট কলেজের চমক, ১২ প্রতিষ্ঠানেই শতভাগ পাস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:১৫:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬৭ বার পঠিত
এসএসসিতে দেশের সব ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ ৫ পেল ৬০৭ জন ছবি সংগৃহিত
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ ৫ পেয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে পাসের হার হয়েছে শতভাগ এবং জিপিএ ৫ পাওয়ার হার ৯৮ দশমিক ২২ শতাংশ। সোমবার ১০ আগস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, এবারের এসএসসি পরীক্ষায় দেশের সব ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের নজির রেখেছে। ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাডেটদের ভালো ফলাফলের পেছনে প্রতিষ্ঠানের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়মিত তদারকি, ক্যাডেটদের অধ্যবসায় এবং ধারাবাহিক পড়াশোনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।