ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

এসএসসিতে রংপুরের দুই স্কুলের কোনো শিক্ষার্থীই পাস করেনি

কুমারপুর ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৯ বার পঠিত
এসএসসিতে রংপুরের দুই স্কুলের কোনো শিক্ষার্থীই পাস করেনি ছবি সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুরের দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছে।
 

কুমারপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার ১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। একইভাবে ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
 

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন মোট ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে রংপুর জেলার এই দুটি বিদ্যালয় রয়েছে।
 

দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের অভিযোগ, শিক্ষার মান, নিয়মিত ক্লাস পরিচালনা এবং প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণে এমন ফলাফল হতে পারে।
 

এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
 

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।