ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাসের হার ৮০ শতাংশের ব

ফলাফলে বিভাগভেদে বড় ব্যবধান; মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফেল হার তুলনামূলক বেশি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৪৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৪৪:২৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাসের হার ৮০ শতাংশের ব ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বিভাগভেদে পাসের হারে বড় পার্থক্য দেখা গেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ হলেও মানবিক বিভাগে তা নেমে এসেছে ৪৮ দশমিক ৭৪ শতাংশে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।
 
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। ফলাফলে দেখা যায়, তিন বিভাগেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। মানবিক বিভাগে এ ব্যবধান সবচেয়ে বেশি।
 
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। এ বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। বোর্ডভিত্তিক হিসাবে মানবিকে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে—৫৫ দশমিক ৬২ শতাংশ। সবচেয়ে কম দিনাজপুর বোর্ডে, ৩৮ দশমিক ৭৫ শতাংশ।
 
অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। বোর্ডভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড; সেখানে পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। ঢাকা বোর্ডে এ হার ৮৫ দশমিক ৯০ শতাংশ।
 
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।
 
ছাত্রীদের পাসের হার বেশি
 
বিভাগভিত্তিক ফলে ছাত্র ও ছাত্রীদের মধ্যে পার্থক্যও স্পষ্ট। মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ, আর ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ এ বিভাগে ছাত্র ও ছাত্রীদের পাসের হারের ব্যবধান ১৩ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট।
 
বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩ দশমিক ৭০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ, আর ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।
 
অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তিন বিভাগেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি। তবে মানবিক বিভাগে এ ব্যবধান সবচেয়ে বড়। একই সঙ্গে তিন বিভাগের মধ্যে ছাত্রদের পাসের হারও এ বিভাগেই সবচেয়ে কম।
 
সাধারণ বোর্ডে পাসের হার কমেছে
 
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।
 
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
 
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।
 
সার্বিক ফলেও নিম্নমুখী প্রবণতা
 
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
 
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
 
ফলাফলের সামগ্রিক চিত্রে দেখা যায়—একদিকে আগের বছরের তুলনায় সার্বিক পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে, অন্যদিকে বিভাগভেদে ফলাফলের ব্যবধানও বড়। বিশেষ করে বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার উল্লেখযোগ্যভাবে কম। পাশাপাশি তিন বিভাগেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি, যার মধ্যে মানবিক বিভাগে ব্যবধান সবচেয়ে বেশি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।