ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

হাইকোর্টে তথ্য গোপন করে জামিনের চেষ্টা, আইনজীবীকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৭ বার পঠিত
হাইকোর্টে তথ্য গোপন করে জামিনের চেষ্টা, আইনজীবীকে জরিমানা ছবি সংগৃহীত

হাইকোর্টে একটি মামলা আগে শুনানি হওয়ার তথ্য গোপন করে পুনরায় তা তালিকাভুক্ত করে আসামির জামিন নেওয়ার চেষ্টার অভিযোগে আজিজুর রহমান নামের এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলাটি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মামলাটি ওই দিনের কার্যতালিকায় ১৫ নম্বর সিরিয়ালে ছিল।

শুনানির সময় আদালতের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, একই মামলাটি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছে। তবে পূর্ববর্তী শুনানির বিষয়টি আদালতের কাছে উল্লেখ না করে মামলাটি পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবীকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তবে আদালতের কাছে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন।

একই সঙ্গে আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করে জামিন নেওয়ার চেষ্টা করার অভিযোগে আইনজীবী আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা আগের কার্যক্রম গোপন রেখে আদালতের আদেশকে প্রভাবিত করার চেষ্টা পেশাগত নৈতিকতার পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।