ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

আখ চুরির অভিযোগে বাংলাদেশে ঢুকে ভারতীয় যুবক আটক

পতাকা বৈঠকের পর বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৩১:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
আখ চুরির অভিযোগে বাংলাদেশে ঢুকে ভারতীয় যুবক আটক ছবি সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হলে রোববার ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক শেষে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে দেওয়া হয়।
 

দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা এবং মিশ্রিপাল গোপের ছেলে। বিজিবি ও পুলিশ জানিয়েছে, তিনি পেশায় চা শ্রমিক।
 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে একটি আখ ক্ষেতে গিয়ে আখ নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। এরপর তাকে স্থানীয়দের হেফাজতে রাখা হয়।
 

দীপঙ্করকে আটকের পর স্থানীয়রা কয়েক দিন আগে একই সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
 

রোববার বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
 

সদর থানার পরিদর্শক তদন্ত আশীষ কুমার শীল জানান, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।