ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৬ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হেফাজত আমিরের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের

কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তান, ২৪ ঘণ্টায় নিভে গেল চার প্রাণ

নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একমাত্র জীবিত শিশু।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১৭:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তান, ২৪ ঘণ্টায় নিভে গেল চার প্রাণ ছবি সংগৃহিত
কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একমাত্র জীবিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হসপিটাল পিএলসিতে পাঁচ সন্তানের জন্ম দেন জান্নাতুল নাঈমা নামের এক প্রসূতি। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুজিপাড়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী তারেকুল ইসলাম তারেকের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে ছিল। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের আগেই জান্নাতুল নাঈমার প্রসববেদনা শুরু হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় নবজাতকগুলো ছিল অত্যন্ত অপরিণত ও কম ওজনের। জন্মের পর থেকেই তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। পরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা চললেও চিকিৎসকদের প্রচেষ্টার পর একে একে চার নবজাতকের মৃত্যু হয়। এখন একমাত্র জীবিত শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। প্রসূতির বাবা শামসুল হুদা বলেন, একসঙ্গে পাঁচ নাতি-নাতনি জন্ম নেওয়ার খবরে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই চার সন্তানকে হারাতে হয়েছে। এখন একমাত্র শিশুটিকে বাঁচাতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। মক্কা হসপিটাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মামুন বলেন, ঘটনাটি ছিল বিরল। মা ও নবজাতকদের জীবন রক্ষায় হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রসূতির দায়িত্বে থাকা গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সরতাজ বেগম জানান, নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম এবং অত্যন্ত কম ওজনের কারণে নবজাতকগুলো ছিল উচ্চঝুঁকিতে। তাদের বাঁচাতে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল। চার সন্তানকে হারানোর শোকের পাশাপাশি জীবিত শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে পরিবারটি। শিশুটির চিকিৎসা অব্যাহত রাখতে সরকার, বিত্তবান ব্যক্তি ও সমাজের মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।