ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চুরি মামলায় চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও মাইক্রোবাস জব্দ, আদালতে স্বীকারোক্তি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৯:২৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৯:২৩:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চুরি মামলায় চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
 

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

পুলিশ জানায়, গত ৩ জুলাই রাতে জীবননগর উপজেলার যাদবপুর গ্রামের দক্ষিণ মাঠের একটি গভীর নলকূপ থেকে তিনটি এবং পাশের আরেকটি সেচ প্রকল্প থেকে একটি ট্রান্সফরমারের অভ্যন্তরীণ তামার তার ও তেল চুরি হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার চাষিড়ি গ্রামের আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার স্বপন উদ্দিন (৩৭), শিপলু হোসেন (২৮), সবুজ শেখ (৩৭), জাফর আহম্মেদ (৩৮) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার তসলিম ওরফে টুলু (৪৪)।
 

তদন্তে পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা এবং জীবননগর থানা পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পিকআপসহ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার চুয়াডাঙ্গা সদর এলাকায় পৃথক অভিযানে চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত ছিলেন। চক্রের সদস্যদের মধ্যে কেউ ঘটনাস্থল শনাক্ত করতেন, কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেন এবং কেউ চোরাই মালামাল পরিবহনের দায়িত্ব পালন করতেন।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত অভিযানে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।