ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

দিনাজপুরের বিরলে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

ডিবির অভিযানে জব্দ হলো দুটি মোটরসাইকেল, দায়ের হয়েছে মাদক মামলা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৯:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৯:২১:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৩ বার পঠিত
দিনাজপুরের বিরলে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি ছবি সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
 

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল বিরল উপজেলার ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীতে আরশী ম্যানসনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিরাইল বরচুনা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪২), দিনাজপুরের বিরল উপজেলার তেগড়া মহেষপুর (ভগীরথপুর) গ্রামের মো. নুর জামান (৩৮) এবং মো. ফরহাদুল ইসলাম (৩৩)।
 

পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারে রাখা একটি সাদা বাজারের ব্যাগ থেকে ১৬ বোতল ইসকুফ উদ্ধার করা হয়। এছাড়া ফরহাদুল ইসলামের ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেলের হ্যান্ডেলবারে ঝোলানো ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুর জামানের হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪১ বোতল উইন্সেরেক্স জব্দ করা হয়। তিনটি ব্যাগ থেকে মোট ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।