ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘MuslimDesk’: এক সফটওয়্যারেই নানা সুবিধা

মুসলিমদের দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক ফিচার একত্রে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে নতুন ডেস্কটপ সফটওয়্যার ‘MuslimDesk’
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৮:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৭:৫৯:১৬ পূর্বাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘MuslimDesk’: এক সফটওয়্যারেই নানা সুবিধা প্রতীকী ছবি- ( সংগৃহীত)

উইন্ডোজ ব্যবহারকারী মুসলিমদের জন্য ইসলামিক বিভিন্ন প্রয়োজনীয় সেবা এক জায়গায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে ‘MuslimDesk’ নামের একটি ডেস্কটপ সফটওয়্যার। সফটওয়্যারটিতে নামাজের সময়সূচি, আজান, কুরআন, আযকার, তাসবীহ কাউন্টার, হিজরি ক্যালেন্ডারসহ নানা সুবিধা যুক্ত করা হয়েছে। নির্মাতার দাবি, সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং অধিকাংশ ফিচার অফলাইনেও কার্যকর থাকবে।

 

IOM (Islamic Online Madrasah)-এর চেয়ারম্যান মুহতারম খন্দকার মারছুছ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি লিখেছেন—

 

আলহামদুলিল্লাহ,

 

মোবাইলে কয়েকটি ইসলামিক অ্যাপ প্রকাশ করার পর থেকেই ইচ্ছা ছিল একটি Windows ডেস্কটপ অ্যাপ তৈরি করার। এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারে কাজ করার সময় আজান মনে করিয়ে দেবে, সকাল-সন্ধ্যার আযকার পড়তে সাহায্য করবে, কুরআন পড়া সহজ করবে—অর্থাৎ একজন মুসলিমের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলো এক জায়গায় থাকবে। তবে পুরো ক্রেডিট আমার নয়। ক্রেডিটের একটা বড় অংশ AI-এর।

 

সেই ভাবনা থেকেই MuslimDesk

 

এতে কয়েকটি ফিচার আমার নিজের কাছেও বেশ ভালো লাগে।

 

যেমন, তাসবীহ বা জিকির করার সময় শুধু স্পেসবার চাপলেই কাউন্ট বাড়বে। তাসবীহে ফাতেমীসহ বিভিন্ন জিকির আগে থেকেই আছে, আবার চাইলে নিজের পছন্দমতো যেকোনো জিকির ও টার্গেট সংখ্যাও যোগ করা যাবে।

 

আরেকটি বিষয় ইচ্ছা করেই করেছি—আজান শুরু হলে সেটি বন্ধ করা যাবে না। তবে প্রয়োজনে ভলিউম কমানো যাবে। কারণ অনেক সময় আমরা অভ্যাসবশত বন্ধ করে দিই, পরে আর খেয়ালই থাকে না। যাতে শয়তান ধোঁকা না দেয়।

 

যাদের এলাকার মসজিদের সময় অ্যাপের সময়ের সঙ্গে পুরোপুরি মেলে না, তারা চাইলে প্রতিটি ওয়াক্তের সময় নিজে ঠিক করে নিতে পারবেন।

 

আর একটি মজার, তবে একটু "ডেঞ্জারাস" ফিচারও আছে। চাইলে সেটিংস থেকে চালু করে রাখতে পারবেন। তখন আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারের ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উদ্দেশ্য একটাই— মসজিদের দিকে রওনা হওয়া।

 

PC Cleaner। যেটা দিয়ে টেম্প ও জাঙ্ক টাইপের ফাইল ডিলিট করে পিসি ফাস্ট করা যায়। এটাও রেখেছি এই অ্যাপে। এক ক্লিকে পিসি ফাস্ট করতে পারবেন।

 

ওহ, অনলাইনে ক্লাস নেওয়ার সময় অনেকের হোয়াইটবোর্ড প্রয়োজন হয়। কিন্তু লাখ টাকা দিয়ে ডিজিটাল বোর্ড কেনা অনেকের পক্ষেই অসম্ভব। তারা কিছুটা হলেও এই হোয়াইটবোর্ডে ডিজিটাল বোর্ডের স্বাদ পাবেন। তবে যদি ডিজিটাল পেন থাকে তবে আরও ভালো স্বাদ পাবেন।

 

আর হ্যাঁ আর একটা সমস্যা। যখন অনলাইনে স্লাইডে ক্লাস নেন তখন স্লাইড ফুল স্ক্রিন দিলে পিসির সময় আর দেখা যায় না। এজন্য সময় উপরে রাখার জন্য ছোট একটা ঘড়ি এড করা হয়েছে।

 

৯০-এর দশকে যারা কম্পিউটার ব্যবহার করেছেন, তাদের অনেকেরই নিশ্চয় মনে আছে সেই বিখ্যাত বাংলা Voice Clock—"এখন সময় সকাল..." একটি ছোট্ট মেয়ের কণ্ঠে সময় ঘোষণা। অনেক খোঁজাখুঁজির পর সেই অডিও সংগ্রহ করে MuslimDesk-এ যুক্ত করেছি। চাইলে প্রতি ১৫, ৩০ বা ৬০ মিনিট পরপর সময় শুনতে পারবেন। ব্যক্তিগতভাবে আমি এটি খুব কাজে লাগাই। কম্পিউটারে বসলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, অনেক সময় টেরই পাওয়া যায় না। এই ফিচারটি অন্তত সময়ের একটা ধারণা দেয়।

 

এর সঙ্গে টাস্কবারে রিয়েল-টাইম ইন্টারনেট স্পিড দেখার সুবিধাও রয়েছে।

 

এলার্ম ক্লক তো আছেই। পাশাপাশি এমন একটি অপশনও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময়ে এলার্ম বাজানোর পাশাপাশি কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে Shutdown করা যাবে। ধরুন, কোনো বড় ফাইল ডাউনলোড বা রেন্ডারিং চালিয়ে রেখে ঘুমাতে গেলেন—৩ ঘণ্টা পরে পিসি নিজেই বন্ধ হয়ে যাবে।

 

MuslimDesk-এ আরও যা যা রয়েছে—

 

• আপনার শহর অনুযায়ী সম্পূর্ণ অফলাইনে নামাজের সময়
• নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয় ৫ ওয়াক্ত আজান (একাধিক ক্বারীর কণ্ঠ নির্বাচন)
• আল-কুরআন (আরবি, বাংলা অনুবাদ ও তেলাওয়াত)
• দৈনিক আযকার, দোয়া, হাদিস ও তিব্বে নববী
• আল্লাহর ৯৯টি সুন্দর নাম (আসমাউল হুসনা)
• হিজরি ক্যালেন্ডার ও গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস
• কিবলার দিক নির্দেশনা
• কাছের মসজিদ খুঁজে পাওয়ার সুবিধা
• তাসবীহ কাউন্টার (একাধিক টার্গেটসহ)
• এলার্ম ক্লক
• বাংলা ও ইংরেজি Voice Clock
• বাংলা ও ইংরেজি ভাষা
• লাইট ও ডার্ক থিম

 

আরও একটি বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল—কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি ট্রে-তে নীরবে চালু হয়ে যাবে, যাতে কাজের ব্যস্ততার মাঝেও আজানের সময় মিস না হয়।

 

MuslimDesk সম্পূর্ণ ফ্রি। কোনো বিজ্ঞাপন নেই, কোনো ট্র্যাকিং নেই, আর অধিকাংশ ফিচারই অফলাইনে ব্যবহার করা যায়।

 

মুসলিমদের দৈনন্দিন ইবাদত ও প্রয়োজনীয় ইসলামিক কার্যক্রমকে সহজ করার ক্ষেত্রে MuslimDesk ভূমিকা রাখবে বলে আশা করা যায়। নামাজের সময় স্মরণ করিয়ে দেওয়া থেকে শুরু করে কুরআন তিলাওয়াত, আযকার, তাসবীহ, হিজরি ক্যালেন্ডার এবং বিভিন্ন সহায়ক টুলস একসঙ্গে থাকার কারণে এটি উইন্ডোজ ব্যবহারকারী মুসলিমদের জন্য একটি উপকারী সফটওয়্যার হতে পারে। ইনশাআল্লাহ, যারা নিয়মিত কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য এটি দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

https://apps.microsoft.com/detail/XP8BTS4SLTL926?hl=en-GB&gl=BD&ocid=pdpshare

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।