ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে না ফেরার দেশে বাবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:১৫:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে না ফেরার দেশে বাবা ছবি সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে জামাল উদ্দিন জিলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে রাসেল জিলাদার প্রাণে বেঁচে গেলেও তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার উদয়পুর ইউনিয়নের চাকবাড়ই (ইটাতলা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওই গ্রামের জফির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মোসলেমগঞ্জ বাজারে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি গভীর নলকূপের ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার একটি বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। সকালে রাসেল পুকুরে মাছের খাবার দিতে যাওয়ার সময় বাঁশ দিয়ে তারটি ওপরে তোলার চেষ্টা করেন। এ সময় বাঁশের মাথা থেকে তারের ছেঁড়া অংশ ফসকে তার হাতে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

দূর থেকে বিষয়টি দেখে জামাল উদ্দিন দ্রুত ছুটে এসে ছেলেকে জোরে ধাক্কা দেন। এতে রাসেল বিদ্যুতের সংস্পর্শ থেকে ছিটকে গিয়ে প্রাণে রক্ষা পেলেও জামাল উদ্দিন নিজেই বিদ্যুতের তারে আটকে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথেই তার মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।