ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে

চার বছরে ৫৪ দেশে কারাবন্দি ১ হাজার ৩২৫ নাগরিক, শীর্ষে চীন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০১:৫৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০১:৫৮:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে সংগৃহীত ছবি
 

বিদেশের বিভিন্ন দেশে কারাবন্দি দক্ষিণ কোরিয়ার নাগরিকের সংখ্যা গত চার বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৫৪টি দেশে মোট ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাগারে রয়েছেন, যা ২০২২ সালের তুলনায় ২৫ দশমিক ৬ শতাংশ বেশি।
 

বৃহস্পতিবার ৬ আগস্ট বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা কিম জুন হোয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ২০২২ সালে বিদেশে কারাবন্দি দক্ষিণ কোরীয় নাগরিকের সংখ্যা ছিল ১ হাজার ৫৫ জন। চলতি বছরের জুন মাসের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৫ জনে।
 

দেশভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি দক্ষিণ কোরীয় নাগরিক কারাবন্দি রয়েছেন চীনে। সেখানে বন্দির সংখ্যা ৪২৪ জন। এরপর রয়েছে জাপানে ২৫৪ জন, ভিয়েতনামে ২০৪ জন, যুক্তরাষ্ট্রে ১৩৮ জন, ফিলিপাইনে ৬১ জন, কম্বোডিয়ায় ৫৪ জন এবং থাইল্যান্ডে ৪৩ জন।
 

সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গেছে ভিয়েতনামে। ২০২২ সালে দেশটিতে ৪২ জন দক্ষিণ কোরীয় নাগরিক কারাবন্দি থাকলেও বর্তমানে সেই সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে ২০৪ জনে পৌঁছেছে।
 

অপরাধের ধরন অনুযায়ী, প্রতারণার মামলায় সবচেয়ে বেশি ৩৩২ জন কারাবন্দি রয়েছেন। মাদক-সংশ্লিষ্ট অপরাধে ২৯১ জন, হত্যা মামলায় ১২৮ জন, জুয়া সংক্রান্ত অভিযোগে ৯১ জন, চুরির মামলায় ৬৯ জন এবং যৌন নিপীড়ন বা হয়রানির অভিযোগে ৫২ জন কারাবন্দি রয়েছেন।
 

এ ছাড়া সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপহরণের অভিযোগে আরও ৩৪ জন দক্ষিণ কোরীয় নাগরিক বিদেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনার মধ্যে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে সংঘটিত প্রতারণার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।