ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম

আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ান প্রদান, খুতবা ও নামাজে ইমামতি করবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৪:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৩ বার পঠিত
বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম ছবি: সংগৃহীত
ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) আগামী ৭ আগস্ট (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান প্রদান করবেন। পরে তিনি জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করবেন।

বুধবার (৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে মুফতি আবুল কাসেম নোমানী পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

জুমার পূর্ব বয়ান শেষে তিনি খুতবা প্রদান করবেন এবং জুমার নামাজে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের আশা, তাঁর ইলমি আলোচনা, খুতবা ও ইমামতির মাধ্যমে জাতীয় মসজিদে আগত মুসল্লিরা কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বর্তমানে ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। উপমহাদেশে ইসলামী শিক্ষা, হাদিসচর্চা ও দ্বীনি জ্ঞান বিস্তারে প্রতিষ্ঠানটির দীর্ঘ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাদিসের পাঠদান, দাওয়াত ও ইসলামী গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁর ইলমি প্রজ্ঞা, হাদিসশাস্ত্রে গভীর জ্ঞান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তাশীল দৃষ্টিভঙ্গির কারণে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে অবস্থান করবেন। এ সময়ে তিনি বিভিন্ন দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দেশের আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেশের অন্যতম প্রধান ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। এখানে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের বয়ান ও আলোচনা মুসল্লিদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, মুফতি আবুল কাসেম নোমানীর বয়ান ও খুতবার মাধ্যমে মুসল্লিদের মধ্যে পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ঈমান-আমল, তাকওয়া, আত্মশুদ্ধি, নৈতিকতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের চেতনা আরও সুদৃঢ় হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণকে আগামী শুক্রবার যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে তাঁর বয়ান শ্রবণ এবং জুমার নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মুয়াজ্জিন ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।