ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য জরুরি: পেজেশকিয়ান

ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় মুসলিম দেশগুলোকে পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:২৩:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য জরুরি: পেজেশকিয়ান ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (৫ আগস্ট) ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় আল-হাইয়ার ভূমিকারও প্রশংসা করেন।

পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনি নেতারা আলোচনার প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ইরান তার প্রতি সমর্থন জানাবে।

সাম্প্রতিক সময়ে ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পরও ফিলিস্তিন ইস্যু ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে এবং এটি এখনো ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম বিশ্বের ঐক্যই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, খলিল আল-হাইয়া বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রধান কারণ এবং আমেরিকার সমর্থন সত্ত্বেও দেশটি দুর্বল হয়ে পড়ছে। এসময় তিনি ইরানের অবস্থান ও সমর্থনের প্রশংসা করেন।

সূত্র: পার্সটুডে

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।