ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস

জাদুঘর উদ্বোধনে ইতিহাস সংরক্ষণ ও তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০১:৪১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০১:৪১:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সংগৃহীত ছবি
 

জুলাই স্মৃতি জাদুঘরকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণের পাশাপাশি নতুন বাংলাদেশের পথচলারও প্রতীক হয়ে থাকবে।
 

বুধবার ৫ আগস্ট সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার ভাষায়, এটি হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু এবং ভবিষ্যতে জাতি পথ হারিয়ে ফেললেও নতুন করে পথচলার অনুপ্রেরণা এখান থেকেই পাওয়া যাবে।
 

তিনি আরও বলেন, দেশের তরুণদেরই এই স্মৃতির ধারক ও বাহক হতে হবে। নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় ইতিহাসের এই অধ্যায় সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতিহাসকে জানার এবং তা থেকে শিক্ষা নেওয়ার জন্য এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।