ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

হরমুজ প্রণালিতে বাড়েনি জাহাজ চলাচল

আঞ্চলিক উত্তেজনার প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনো ফেরেনি স্বাভাবিক গতি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:১১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:১১:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
হরমুজ প্রণালিতে বাড়েনি জাহাজ চলাচল ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি সামুদ্রিক পথ; হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব মঙ্গলবার জাহাজের যাতায়াত পূর্ববর্তী দিনের মতোই প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্যে জানা গেছে। শিপিং ডেটা সংস্থা ‘কপ্লার’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি ট্যাঙ্কার এবং তিনটি বাল্ক ক্যারিয়ারসহ মোট আটটি জাহাজ অতিক্রম করেছে। এর মধ্যে ছয়টি জাহাজ প্রবেশ করছিল এবং দু’টি প্রণালি থেকে বের হচ্ছিল।
 
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই পথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত। এর মধ্যেই আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক-এর নিয়ন্ত্রণাধীন একটি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে আবারও দেখা গেছে।
 
‘মুবারাজ’ নামের এই জাহাজটি ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে কার্গো লোড করে রওনা দেয় এবং ১৬ জুলাই প্রণালির ভেতরে শেষবারের মতো দেখা যায়। ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, জাহাজটি বর্তমানে ভারতের পশ্চিম উপকূলে অবস্থান করছে এবং গুজরারতের দাহেজ টার্মিনালে পণ্য খালাসের কথা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মুবারাজ দাস আইল্যান্ড থেকে পণ্য নিয়ে প্রণালি পার হলো।
 
অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে মঙ্গলবার মোট ২০টি জাহাজ চলাচল করেছে, যার মধ্যে ১০টি প্রবেশ এবং ১০টি বের হয়েছে। কাতার মঙ্গলবার জানিয়েছে যে, মার্কিন-ইরান যুদ্ধ সমাপ্তির জন্য মধ্যস্থতাকারীরা অগ্রগতির দিকে এগোচ্ছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে খোদ তেহরান জানিয়েছে, আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।