ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার ভারতীয় জাহাজ ডুবল

হোদেইদা বন্দরের কাছে আক্রান্ত 'এমএসভি ফাইজে নুরি ওলিয়ে', ঘটনায় ভারতের তীব্র নিন্দা প্রকাশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার ভারতীয় জাহাজ ডুবল ছবি: সংগৃহীত
লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার কবলে পড়েছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। এরপর জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
 
এদিন ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় হামলার শিকার হয় ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামে জাহাজটি। হোদেইদা বন্দর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
 
এ জাহাজে মোট ১৪ জন ক্রু ছিলেন। যারমধ্যে ১৩ জন ভারতীয় ও একজন ইয়েমেনি। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিজটেন্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে এই নাবিকদের উদ্ধার করে।
 
ভারত এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে কোনো ধরনের উস্কানি ছাড়া তাদের জাহাজে হামলা হয়েছে।
 
এদিকে লোহিত সাগরে কয়েকদিন আগে অবরোধ আরোপ করে হুতি বিদ্রোহীরা। তারা জানায় সৌদির পণ্যবাহী কোনো জাহাজ লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।
 
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।